Country

2 years ago

Gaurav Bhatia:সন্দেশখালির ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় : গৌরব ভাটিয়া

Gaurav Bhatia
Gaurav Bhatia

 

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করল বিজেপি। বুধবার বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "সন্দেশখালির ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।''''

এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সন্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের মতো কাজ করছেন...এটা উদ্বেগের বিষয়। এই সাংবাদিক সম্মেলনটি পশ্চিমবঙ্গে বিরাজমান অনাচারকে তুলে ধরার জন্য... যখন অপরাধের অপরাধী তৃণমূলের গুন্ডা হয়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের মর্যাদা সমুন্নত রাখতেও চিন্তা করেন না, বিশেষ করে পলাতক শেখ শাহজাহানের গুন্ডাদের নিশানায় হিন্দু নারীরা।"


You might also like!