Country

2 years ago

Mallikarjun Kharge : প্রধানমন্ত্রী মোদী একজন সুশৃঙ্খল মানুষ, তাঁর পরামর্শ মেনে চলা উচিত : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge (File Picture)
Mallikarjun Kharge (File Picture)

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন সুশৃঙ্খল মানুষ আখ্যা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও, তা বিদ্রুপ করেই। খাড়গে বলেছেন, তাঁর (প্রধানমন্ত্রী মোদী) পরামর্শ মেনে চলা উচিত। বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বিঘ্ন না ঘটানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমি আশা করছি, যে সমস্ত সাংসদরা গণতান্ত্রিক মূল্যবোধকে ছিঁড়ে ফেলার অভ্যাসে নিয়োজিত রয়েছেন তাঁরা সাংসদ হিসাবে নিজেদের মেয়াদে কী করেছেন তা আত্মদর্শন করবেন।"

প্রধানমন্ত্রীর কথায়, যাঁরা সংসদে ইতিবাচক অবদান রেখেছেন তাঁদের সবাই মনে রাখবে। তবে যারা বিঘ্ন ঘটিয়েছেন সেই সদস্যরা, খুব কমই মনে থাকবেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতেই বিদ্রুপ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদ চত্বরে সাংবাদিদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেছেন, "তিনি একজন সুশৃঙ্খল মানুষ, যিনি নিয়ম ও সংবিধান মেনে চলেন। তাঁর পরামর্শ অনুসরণ করা উচিত।"

You might also like!