
নয়াদিল্লি, ২ মে : প্রয়াত হলেন মহাত্মা গান্ধী নাতি অরুণ গান্ধী । বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে তুষার গান্ধী মঙ্গলবার একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
মঙ্গলবার কোলাপুরে লেখক এবং সমাজ-রাজনৈতিক কর্মী অরুণ গান্ধীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ১৯৩৪-এর ১৪ এপ্রিল ডারবানে জন্মগ্রহণ করেন অরুণ গান্ধী। বাবা মণিলাল গান্ধী এবং মা সুশীলা মাশরুওয়ালা। পড়াশোনা শেষে পিতামহ মহাত্মা গান্ধীর পদাঙ্কই অনুসরণ করেছিলেন তিনি। সেজন্যই সমাজ-রাজনীতিতে আসা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অরুণ অসুস্থ ছিলেন। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলাপুরে তাঁর মৃত্যু হয়েছে।
