Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Madhya Pradesh :আদি শঙ্করাচার্যের ১০৮ ফুটের বিশাল মূর্তি উন্মোচন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Madhya Pradesh Chief Minister unveils 108 feet statue of Adi Shankaracharya
Madhya Pradesh Chief Minister unveils 108 feet statue of Adi Shankaracharya

 

ওমকারেশ্বর, ২১ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার ওমকারেশ্বরে আদি শঙ্করাচার্যের 'একাত্মতা কি প্রতিমা' বা 'একত্বের মূর্তি' উন্মোচন করেছেন। অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধকের জীবন ও দর্শন উদযাপনের জন্য রাজ্য মন্ত্রিসভা গত বছর এই প্রকল্প অনুমোদন করেছিল। এই ১১০৮ ফুট লম্বা মূর্তিটি ওমকারেশ্বরের মান্ধাতা পর্বতে অবস্থিত।

এই মূর্তি উদ্বোধনের একদিন আগে মুখ্যমন্ত্রী বলেন, এই মূর্তি উন্মোচন হবে একটি ঐতিহাসিক বিষয়। গত ১৮ সেপ্টেম্বর মূর্তি উন্মোচনের দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তা পিছিয়ে যায়।

চৌহান বলেন, শঙ্করাচার্য, বর্তমান কেরালায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বন ও পাহাড়ের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় ওমকারেশ্বরে জ্ঞানলাভ করেছিলেন। তারপর বর্তমান খান্ডোয়া জেলার মন্দির শহরে জ্ঞান অর্জনের পরে, কাশী ভ্রমণ করেছিলেন।

ওমকারেশ্বরে নর্মদা নদীর তীরে মনোরম মান্ধাতা পাহাড়ের উপরে বহু-ধাতু দিয়ে নির্মিত মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই মূর্তি উন্মোচন উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে মন্দির শহরে বিপুল সংখ্যক হিন্দু পুরোহিত এবং সাধুরা জড়ো হন। তাঁরা ‘যজ্ঞ’ সহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন।


You might also like!