Country

3 years ago

Madhya Pradesh : মধ্যপ্রদেশে তন্দুরি রুটি সহ সমস্ত তন্দুর জাতীয় খাবার নিষিদ্ধ

Tandoor
Tandoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   'তন্দুর' করতে গিয়ে মূলত কাঠ পুড়িয়ে খাবার ঝলসানো হয়। পরিবেশবিদেরা মনে করেন, এতে পরিবেশ ভীষণভাবে দূষিত হয়। তাই তাদের অনুরোধে মধ্যপ্রদেশের একাধিক শহরে তন্দুর জাতীয় খাবার নিষিদ্ধ করা হয়েছে। বায়ু দূষণের কারণে অ্যাজমা, শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথার মতো সমস্যাও হতে পারে। এসব দেখে মনে হচ্ছে মধ্যপ্রদেশ সরকার বায়ু দূষণের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। আর এ বিষয়ে প্রথম পদক্ষেপ নিয়ে রাজ্যের সব হোটেল ও ধাবায় নোটিশ দেওয়া হয়েছে।

 মধ্যপ্রদেশের জবলপুরে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। যা হোটেল মালিক ও গ্রাহকদের হতবাক করেছে। শহরে তন্দুরি রুটি তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে দূষণ হয় বলে প্রশাসনের ধারণা। কেউ আদেশ না মানলে তাকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সমস্যায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরা।

প্রথমে জব্বলপুরে নিষিদ্ধ হলেও পরে বলা হয়,  তন্দুরি রুটি,তন্দুর করা খাবার এবার থেকে ভোপাল, ইন্দোর, জবলপুর এবং গোয়ালিয়রে পাওয়া যাবে না। কারণ ক্রমবর্ধমান বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ সরকার তন্দুর নিষিদ্ধ করেছে। এমনকি কেউ যদি সরকারের এই নিয়ম না মানেন, তাকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হবে। তন্দুরি রুটি সহ সমস্ত তন্দুর জাতীয় খাবারের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তন্দুরে কাঠ এবং কয়লা ব্যবহার করা হয়। যার কারণে ধোঁয়া বের হয় এবং বায়ু দূষণ বৃদ্ধি পায়। তবে এর পরিবর্তে ইলেকট্রিক ওভেন বা এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মানে দেশি স্বাদের সঙ্গে আপস করতে হতে পারে। কিন্তু বৈদ্যূতিক চুল্লিতে তন্দুর করলে তার অনুমোদন পাওয়া যাবে।

You might also like!