Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Uttrakhand :বর্ষার ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডে ৬৫০ কোটি টাকার ক্ষতি; মৃত্যু ৫২ জনের, খোঁজ নেই ১৯ জনের

Heavy monsoon rains in Uttarakhand
Heavy monsoon rains in Uttarakhand

 

দেহরাদুন, ১২ আগস্ট : বর্ষার ভারী বৃষ্টিতে লন্ডভন্ড দেবভূমি উত্তরাখণ্ড, এখনও পর্যন্ত রাজ্যে ৬৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে ৫২ জনের, আহতের সংখ্যা ৩৭ ও নিখোঁজ ১৯ জন। শনিবার সকালে উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে। বৃষ্টিজনিত দুর্যোগে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫২ জনের, আহতের সংখ্যা ৩৭ ও নিখোঁজ ১৯ জন।

উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা দফতর আরও জানিয়েছে, বৃষ্টি থামার পরে একটি তাৎক্ষণিক রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে যাতে দুর্যোগের পরে দ্রুত ত্রাণ কাজ শেষ করা যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এসডিআরএফ এবং এনডিআরএফ প্রয়োজনীয় জায়গায় মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় দু'টি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই রাখা হয়েছে।




You might also like!