Breaking News

 

Country

2 years ago

Perliament Secuirity: লোকসভা নিরাপত্তা বড়সড় ফাঁক! উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi in a meeting about parliament (File Picture)
PM Modi in a meeting about parliament (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক ঃ বুধবার সংসদের জিরো আওয়ার তখন শেষ হওয়ার মুখে হঠাৎই দুই ব্যক্তি দর্শক আসন থেকে লাফিয়ে জুতোর ভিতর থেকে স্মোকক্যান বের করে লোকসভায় আক্রমণ করে হলুদ ধোঁয়া দিয়ে। এই ঘটনায় লোকসভা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সংসদের ভিতরে রং বোমা নিয়ে হানা দেওয়ার ঘটনায় এবার পঞ্চম জনকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বেপাত্তা আরও একজন। যার নাম ললিত ঝাঁ। যার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছে মামালা দায়ের হয়েছে। কর্তব্যের গাফিলতির অভিযোগে আট কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মীরা হচ্ছেন রামপাল, অরবিন্দ, বীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, ভিমিত এবং নরেন্দ্র।সংসদের নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, প্রহ্লাদ জোশী, পীযূষ গোয়েল, জেপি নাড্ডা।


You might also like!