Country

2 years ago

Little girl stuck in borewrll in Madhya Pradesh: মধ্যপ্রদেশের সেহোরে নলকূপের গভীরে আটকে ছোট্ট শিশুকন্যা, উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন

Little baby girl stuck deep in tubewell in Sehore, Madhya Pradesh
Little baby girl stuck deep in tubewell in Sehore, Madhya Pradesh

 

সেহোর, ৭ জুন: মধ্যপ্রদেশের সেহোর জেলায় গভীর নলকূপের ভিতরে আটকে থাকা ছোট্ট শিশুকন্যাকে এখনও উদ্ধার করা সম্ভব হল না, বুধবার দ্বিতীয় দিনে পড়ল উদ্ধারকাজ। প্রথমে ৩০০ ফুট গভীর নলকূপের ৩০ ফুট গভীরতায় আটকে পড়েছিল শিশুটি, এরপর আরও ৫০ ফুট নীচে পড়ে যায় সে। আড়াই বছরের শিশুকন্যাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সেহোরে মুঙ্গাওলি গ্রামের ঘটনা। মঙ্গলবার জমিতে খেলার সময় নলকূপের ভিতরে পড়ে যায় শিশুটি।

সেহোরের জেলা কালেক্টর বুধবার সকালে বলেছেন, শিশুটি আরও ৫০ ফুট গভীরতায় পড়ে গিয়েছে। আমরা অক্সিজেন সরবরাহ করছি। ড্রিলিং করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। প্রশাসন জানিয়েছে, সৃষ্টি কুশওয়াহ নামে আড়াই বছরের শিশুকন্যা প্রথমে ২৫-৩০ ফুট গভীরতায় আটকে পড়েছিল, পরে সে আরও নীচে চলে যায়। শিশুটির শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা স্পষ্ঠভাবে জানা যায়নি। নলকূপের ভিতরে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।


You might also like!