Maharashtra: থানে-তে লিফট ভেঙে মৃত্যু বেড়ে ৭, পুলিশি তদন্ত শুরু

Lift collapse in Thane death toll rises to 7, police investigation started
Lift collapse in Thane death toll rises to 7, police investigation started

 

থানে, ১১ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের থানে শহরে নির্মীয়মান ৪০-তলা বিল্ডিংয়ের লিফট ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছল। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। প্রথমে জানা যায়, লিফট ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের, পরে জানা যায় ৬। জীবিত অবস্থায় সুনীল কুমার (২১) নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, কিন্তু গভীর রাতে তাঁরও মৃত্যু হয়। সুনীলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছেছে।

লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (২), ৩৩৭ ও ৩৩৮ নম্বর ধারায় ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাপুরবাওড়ি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর উত্তম সোনাওয়ানে বলেছেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…