Country

2 years ago

Patna: কৃষক সংগঠনের সদস্যদের ওপর লাঠিচার্জ পুলিশের, ধুন্ধুমার পরিস্থিতি পাটনায়

Lathicharge by police on members of farmers' organizations
Lathicharge by police on members of farmers' organizations

 

পাটনা, ১২ জুলাই: নিজেদের দাবিদাওয়া নিয়ে বিহার বিধানসভার দিকে যাচ্ছিলেন কৃষক সংগঠনের সদস্যরা। কিন্তু, তাঁদের আটকে দেয় পুলিশ। পরে সকলকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। বুধবারের এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি বিহারের রাজধানী পাটনায়। এসডিএম (পাটনা) শ্রীকান্ত খান্ডেকার বলেছেন, "এখান থেকে চলে যাওয়ার জন্য তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, তাই বাধ্য হয়েই তাঁদের ছত্রভঙ্গ করতে হয়েছে আমাদের। সিআরপিসি ১৪৪ ধারা কার্যকর রয়েছে, কেউ বিধানসভার আশেপাশে কোনও ধরনের প্রতিবাদ করতে পারবে না।"

এসডিএম (পাটনা) শ্রীকান্ত খান্ডেকার আরও বলেছেন, "প্রতিবাদের জন্য গর্দানীবাগের প্রতিবাদস্থল নির্ধারণ করা হয়েছে। তাঁদের গর্দানিবাগে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবুও, তাঁরা এখানে জড়ো হয়েছিলেন... সিআরপিসি ১৪৪ ধারা লঙ্ঘন করায় ৪-৫ জনকে গ্রেফতারও করা হয়েছে...তাঁরা এখন চলে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


You might also like!