Country

2 years ago

Sylvester daCunha: প্রয়াত আমূল-কন্যার স্রষ্টা সিলভেস্টার দাকুনহা, মুম্বইয়ে জীবনাবসান

Late Amul creator Sylvester Dakunha passes away in Mumbai
Late Amul creator Sylvester Dakunha passes away in Mumbai

 

মুম্বই, ২২ জুন: আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টার দাকুনহা প্রয়াত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমুল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহেতা এক টুইটে এই খবর জানিয়েছেন। দা কুনহা ৫৭ বছর বয়সে আমুল গার্লের এই কনসেপ্ট তৈরি করেছিলেন। ১৯৬৬ সালে তৈরি হয় আমূলের সেই দুষ্টু-মিষ্টি বালিকা। সেই কন্যার স্রষ্টা সিলভেস্টার দকুনহার মৃত্যুতে শোকাহত আমূলের কর্মীরা।

এক সময়ে টেলিভিশন, সংবাদপত্র খুললেই দেখা যেত দুষ্টি-মিষ্টি সেই বালিকার ছবি। আমূলের মাখনের বিজ্ঞাপনে মুখ দেখাত সে। সেই বালিকাকেই তৈরি করেছিলেন বিজ্ঞাপন জগতে বহু যুগ ধরে কাজ করা সিলভেস্টার। সঙ্গী ছিলেন শিল্প-পরিচালক ইউস্টাস ফার্নানডেজ়। আমূলের সেই ‘আটারলি বাটারলি ডিলিশাস’ এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা বিজ্ঞাপন। সেই ষাটের দশক থেকে এখনও পর্যন্ত আমূলের ওই বালিকা রীতিমতো জনপ্রিয়।


You might also like!