Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Landslide in Shimla:শিমলায় ভূমিধস আতঙ্ক : পঞ্চম দিনে পড়ল তল্লাশি অভিযান, হাল ছাড়ছে না উদ্ধারকারী দল

Landslide in Shimla
Landslide in Shimla

 

শিমলা, ১৮ আগস্ট : ভয়াবহ ভূমিধসের পর ৪-দিন অতিক্রান্ত, হিমাচল প্রদেশের শিমলার সামার হিল এলাকায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। শুক্রবার পঞ্চম দিনে পড়ল উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর নাসিফ খান বলেছেন, তল্লাশি অভিযান পঞ্চম দিনে পড়ল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। ৮০ শতাংশ এলাকায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। অভ্যন্তরীন অংশে মেশিন পৌঁছতে পারছে না।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে শিমলায় সামার হিল এলাকায়। ৪-দিন কেটে গিয়েছে, অথচ এখনও ৮ জন নিখোঁজ। তবে, ওই ৮ জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনাও নেই। এনডিআরএফ-এর ১৪ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপুত বলেছেন, উদ্ধারকাজে বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।


You might also like!