Country

2 years ago

Landslide in Himachal Pradesh : বৃষ্টি ও ভূমিধসে ৭০০-র বেশি সড়ক অবরুদ্ধ হিমাচলে, শিমলা-সহ ৬ জেলায় লাল সতর্কতা

Landslide in Himachal Pradesh (Symbolic Picture)
Landslide in Himachal Pradesh (Symbolic Picture)

 

শিমলা, ২৪ আগস্ট : বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। জনজীবন তো বিপর্যস্তই, তার ওপর বৃষ্টিতে ভূমিধসের জেরে রাজ্যের ৭০০-র বেশি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি, খাবার ও পানীয় জলের কষ্টে গাড়ির চালকরা। এমতাবস্থায় শিমলা-সহ হিমাচল প্রদেশের ৬ জেলায় আগামী ১২ ঘন্টাও জারি রয়েছে ভারী বৃষ্টির লাল সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমাচল প্রদেশের মোট ৭০৯টি রাস্তা ভারী বৃষ্টিতে অবরুদ্ধ হয়ে পড়েছে।

শিমলা, মান্ডি এবং সোলান জেলায় আপাতত সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। শিমলা শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নানা স্থানে ভূমিধস ও গাছ উপরে পড়েছে। শিমলায় স্বাভাবিক জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শিমলা-সহ রাজ্যের ১২টি জেলার মধ্যে ৬টি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!