Lalu and Rabri devi offer prayers: বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন লালু, বিশেষ প্রার্থনা করলেন আরজেডি প্রধান

Lalu offered  puja at Baba Badrinath Dham temple
Lalu offered puja at Baba Badrinath Dham temple

 

দেওঘর, ১১ সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের দেওঘর জেলায় বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পূজার্চনা করলেন আরজেডি প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সোমবার সকালে বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পুজো দেন লালু ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী। বিশেষ পুজার্চনায় অংশ নেন তাঁরা। সোমবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ মন্দিরে এসে পৌঁছন লালু ও রাবড়ি দেবী।

১২টি 'জ্যোতির্লিঙ্গ'-এর মধ্যে একটি এই বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পূজার্চনার পাশাপাশি বিশেষ প্রার্থনাও করেন লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী। মন্দিরের ব্যবস্থাপক-তথা-পুরোহিত রমেশ পারিহস্ত তাঁদের প্রার্থনা সম্পাদনে সহায়তা করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…