Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন রাম জন্মভূমি আন্দোলনের মুখ লালকৃষ্ণ আদবাণী!

LK Advani  (File Picture)
LK Advani (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লালকৃষ্ণ আদবাণী ছিলেন রাম জন্মভূমি আন্দোলনের প্রধান মুখ। সেই তিনিই নাকি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। পরে প্রবীণ বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়। যদিও তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল। রাম মন্দিরের উদ্বোধনে লালকৃষ্ণ আদবাণীর উপস্থিতি নিয়ে কাটল ধোঁয়াশা। বুধবারই বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন লালকৃষ্ণ আদবাণী।  

প্রসঙ্গত,  দীর্ঘ আন্দোলন, আইনি লড়াইয়ের পর অবশেষে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ৫ অগস্ট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই সময় থেকেই প্রচারের আলোর বাইরে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী। রাম মন্দিরের উদ্বোধনেও তাঁর উপস্থিতি নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। তবে বুধবার বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান,শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আগামী ২২ জানুয়ারি, রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন ৯৬ বছরের বিজেপি নেতা। তাঁকে নিয়ে আসার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে। চিকিৎসকও থাকবেন লালকৃষ্ণ আদবাণীর সঙ্গে।

গত ডিসেম্বরই বিশ্ব হিন্দু পরিষদের তরফে লালকৃষ্ণ আদবাণী ও মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানানো হয়। তবে রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, বয়সজনিত কারণ ও শারীরিক অসুস্থতার কারণে দুই নেতা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…