
লেহ, ১১ সেপ্টেম্বর : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দাবি খন্ডন করলেন লাদাখের উপ-রাজ্যপাল ব্রিগেডিয়ার (ডাঃ) বি ডি মিশ্র (অবসরপ্রাপ্ত)। রাহুল দাবি করেছিলেন, লাদাখের একটা বড় অংশ চিনের দখলে রয়েছে। রাহুলের এই দাবির প্রেক্ষিতে সোমবার উপ-রাজ্যপাল ব্রিগেডিয়ার (ডাঃ) বি ডি মিশ্র (অবসরপ্রাপ্ত)-কে প্রশ্ন করেন সাংবাদিকরা, তখন তিনি বলেন, চিন এক বর্গ ইঞ্চি জমিও দখল করেনি।
লাদাখের উপ-রাজ্যপাল ব্রিগেডিয়ার (ডাঃ) বি ডি মিশ্র (অবসরপ্রাপ্ত) বলেছেন, "আমি কারও বক্তব্য নিয়ে মন্তব্য করব না। তবে আমি আসল কথাই বলব, কারণ আমি নিজে দেখেছি। এখানে (লাদাখ) এক বর্গ ইঞ্চি জমিও চিনারা দখল করেনি, আসল বক্তব্য হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।"
