Country

3 years ago

Kerala: কেরলে রাতের অন্ধকারে সশস্ত্র হামলা আহত ২ বিজেপি কর্মী, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

Kerala
Kerala

 

পালাক্কড়, ১৫ মার্চ  : কেরলে ফের আক্রান্ত বিজেপি । মঙ্গলবার রাতে কেরালার পালাক্কড় জেলায় দুই বিজেপি কর্মী বিষ্ণু এবং দীনেশের ওপর অস্ত্র সমেত লাগাতার হামলা চালায় দুষ্কৃতীরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন বিষ্ণুর মা। রক্তাক্ত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, আলাথুর পুলিশ স্টেশনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজনৈতিক শত্রুতা না ব্যক্তিগত শত্রুতা, কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে উঠতে পারেনি পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি গেরুয়া শিবিরের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

You might also like!