Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

Country

2 years ago

Arvind Kejriwal:ছত্তিশগড়ের শিক্ষাব্যবস্থা নিয়ে বিঁধলেন কেজরি, খাপ্পা কংগ্রেস

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

রায়পুর  : ফের প্রকাশ্যে কোন্দল দিল্লির শাসকদল আম আদমি পার্টি এবং কংগ্রেসের। খোদ অরবিন্দ কেজরিওয়াল ছত্তিশগড়ে গিয়ে সেরাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বিঁধলেন কংগ্রেসকেই । তাতে খাপ্পা কংগ্রেস প্রশ্ন তুলে দিল, আপ আদমি পার্টির উদ্দেশ্য নিয়েই।

আসলে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে এ বছরই বিধানসভা ভোট। এবার সেরাজ্যে জোরকদমে ঝাঁপাচ্ছে কেজরিওয়ালের দল। শনিবার নিজে ভোটপ্রচারে রায়পুর যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেন, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের সরকারি স্কুলগুলির অবস্থা জঘন্য। দিল্লির স্কুলগুলির দিকে তাকান। আপনাদের আত্মীয় কেউ দিল্লিতে থাকলে, তাঁদের প্রশ্ন করুন। জানতে পারবেন, দিল্লির সরকারি স্কুলগুলি কত উন্নত। স্বাধীনতার পর প্রথমবার কোনও সরকার স্কুলশিক্ষায় এত খরচ করেছে।

দিল্লির স্কুলের সঙ্গে ছত্তিশগড়ের স্কুলের তুলনা স্বাভাবিকভাবেই ভালভাবে নিচ্ছে না কংগ্রেস। দলের বর্ষীয়ান মুখপাত্র পবন খেরার প্রশ্ন,”দিল্লির স্কুলের সঙ্গে ছত্তিশগড়ের স্কুলের তুলনা কেন? ছত্তিশগড়ের তুলনা করতে হলে আগের বিজেপি সরকারের সঙ্গে করুন। আগে এক একটা স্কুলে ১০ টা শ্রেণিতে একজন করে শিক্ষক ছিলেন। বহু স্কুল বন্ধ করে দিয়েছে বিজেপি। সেগুলির সঙ্গে করুন।” পবন খেরার প্রশ্ন,”ছত্তিশগড়ে কংগ্রেস সরকার তো ভাল কাজ করছে। কেজরিওয়ালের ওখানে যাওয়ার দরকারটা কী?” পালটা দিল্লির মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলছেন,”কেজরিওয়ালকে যদি তুলনা করতে হয়, তাহলে আগের কংগ্রেস সরকারের সঙ্গে নিজের তুলনা করুন। যে কোনও সেক্টর নিয়ে তর্কে আমরা রাজি।

You might also like!