
হায়দরাবাদ, ১৫ ডিসেম্বর : সুস্থ হয়ে উঠলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র প্রধান কে চন্দ্রশেখর রাও। শুক্রবার সকালে হায়দরাবাদের যশোদা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে কেসিআর-কে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাড়িতে ফিরেছেন তিনি।
গত ৭ ডিসেম্বর ইরাভাল্লিতে নিজের খামারবাড়িতে পড়ে যান কে চন্দ্রশেখর রাও। এরপর তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের যশোদা হাসপাতালে, সেখানেই এতদিন চিকিৎসা চলছিল। কেসিআর-এর বাম নিতম্ব প্রতিস্থাপনের অস্ত্রোপচারও হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি।
