Country

2 years ago

Telangana:তেলঙ্গানার ১১৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন কেসিআর

KCR announced the names of candidates for 115 constituencies in Telangana
KCR announced the names of candidates for 115 constituencies in Telangana

 

হায়দ্রাবাদ : এ বার তেলঙ্গানায় ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও । সোমবার তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনের মধ্যে ১১৫টিতে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে ভোটের দিন ঘোষণা হয়নি।

মুখ্যমন্ত্রী কেসিআর তাঁর পুরনো কেন্দ্র মেডক জেলার গজওয়েলের পাশাপাশি, কামারেড্ডি জেলার সদর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী ঘোষণার পরে মুখ্যমন্ত্রী কেসিআর বলেন, ‘‘আমরা বিদায়ী বিধায়কদের উপর ভরসা রেখেছি। মাত্র সাতটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। বিআরএসের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর ওয়ারাঙ্গলে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হবে।’’ তত দিনে কমিশন ভোটের দিন ঘোষণা করতে পারে। কেসিআরের দাবি, ‘‘আমরা এ বার ৯৫ থেকে ১০৫টি আসনে জয়ী হব।’’

প্রসঙ্গত, ভোটের দিন ঘোষণার আগে বিজেপির তরফেও মধ্যপ্রদেশের ৩৯ এবং ছত্তীসগঢ়ের ২১ আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। এই পরিস্থিতিতে গত দু’মাসে বিআরএস এবং বিজেপি ছেড়ে বেশ কিছু নেতা কংগ্রেসে শামিল হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা এ বার দক্ষিণ ভারতের ওই রাজ্যে বিআরএস-কে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে কংগ্রেস।

You might also like!