Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Kashmir :ঘন কুয়াশায় অন্ধকারে নিমজ্জিত কাশ্মীর, কনকনে ঠান্ডায় কাঁপছে লেহ থেকে কার্গিল

Kashmir plunged in darkness in thick fog
Kashmir plunged in darkness in thick fog

 

শ্রীনগর, ২৭ ডিসেম্বর : ঘন কুয়াশার চাদরে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল কাশ্মীর। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায় কাশ্মীর উপত্যকায়। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে জম্মু-সর্বত্রই কুয়াশার চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালের দিকে জনজীবন বিপর্যস্ত হয়েছে কাশ্মীর উপত্যকায়। কাশ্মীরের আবহাওয়া দফতরের ডিরেক্টর ডঃ মুখতার আহমেদ বলেছেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কাশ্মীরে। আগামী কিছু দিন সকালের দিকে এমনই কুয়াশা থাকবে।

এদিকে, কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা জম্মু ও কাশ্মীর। কাশ্মীর ও লাদাখের প্রায় সর্বত্রই তাপমাত্রার পারদ রয়েছে হিমাঙ্কের নীচেই। বুধবার কাশ্মীরের মধ্যে সবথেকে শীতলতম স্থান ছিল পহেলগাম, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় কাঁপছে লেহ থেকে কার্গিলও।


You might also like!