Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Kashmir Weather: শীতে কাবু কাশ্মীর, ১৩-১৫ ডিসেম্বর তুষারপাতের পূর্বাভাস

Snowfall forecast Kashmir
Snowfall forecast Kashmir

 

শ্রীনগর, ৯ ডিসেম্বর : হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। জল জমে বরফ হওয়ার জোগাড়। শ্রীনগর, পহেলগাম, পুলওয়ামা সর্বত্রই হিমাঙ্কের নীচেই রয়েছে তাপমাত্রা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩-১৫ ডিসেম্বর কাশ্মীরের বিভিন্ন স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, তুষারপাত হবে হালকাই।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১০-১২ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার বড় ধরনের কোনও পরিবর্তন দেখা যাবে না। আকাশ আংশিক মেঘলা থাকবে। কাশ্মীরে অধিকাংশ জায়গাতেই রাতের তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নীচে। পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উত্তর কাশ্মীর এবং মধ্য কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা তুষারপাত হতে পারে। ১৬ ডিসেম্বর আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৮ ডিসেম্বর পর্যন্ত এমনই থাকবে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ১৯-২১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মিশ্র আবহাওয়ার প্রবণতা দেখা যাবে। আকাশ মেঘলা থাকবে এবং কয়েকটি উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!