
হাভেরি (কর্ণাটক), ২৩ ফেব্রুয়ারি : মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হল কর্ণাটকের হাভেরি জেলার থন্ডুর গ্রামের বাসিন্দাদের। একইসঙ্গে মৃত্যু হল এই এলাকার একটি পরিবারের তিনজন সদস্যের। যা নিয়ে দানা বেঁধেছে রহস্য।প্রতিবেশীদের দাবি, ওই তিনজনই আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে স্থানীয় থানার পুলিশও তেমনটাই মনে করছে। ঘটনায় মৃতরা হলেন হনুমন্ত গৌড়া পাতিল, তাঁর স্ত্রী ললিতা এবং তাঁদের মেয়ে নেত্রা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব সম্ভবত বুধবারই আত্মহত্যা করেন এই তিনজন। কিন্তু, বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। তারা দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে, আনুষ্ঠানিকভাবে পুলিশ এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে খুন, আত্মহত্য়ার মতো ঘটনা ঘটে। এক্ষেত্রেও তেমনটা হয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
