Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Yogi Aditya Nath : জনতা দর্শনে মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনলেন মুখ্যমন্ত্রী যোগী, সমস্যা সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Yogi Adityanath (File picture)
Yogi Adityanath (File picture)

 

গোরখপুর, ১৩ আগস্ট : গোরখপুর সফরের দ্বিতীয় দিনে আজ, রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনতা দর্শন কর্মসূচিতে যোগদানকারী মানুষদের দুঃখ-কষ্টের কথা শোনেন। তিনি তাদের সমস্ত সমস্যার কথা শুনে ন্যায়বিচারের আশ্বাস দেন।

উল্লেখ্য, শনিবার গোরখপুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর বহু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী যোগী প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইথানল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই ইথানল প্ল্যান্টটি কার্যকর হলে এক হাজার যুবকের কর্মসংস্থান হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

রবিবার জনতা দরবার আয়োজনের পর মুখ্যমন্ত্রী যোগীর ‘হর ঘর তেরঙ্গা’ প্রচার অভিযান শুরু করার কর্মসূচি রয়েছে। গোরখনাথ মন্দির থেকে তিনি এই কর্মসূচি শুরু করবেন বলে জানা গিয়েছে। এর আগে, মন্দির চত্বরে আয়োজিত জনতা দর্শন কর্মসূচির অংশ হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনগণের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি প্রত্যেককে ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দেন। জনতা দরবারে ভিকটিমদের ব্যাপক ভিড় দেখা গেছে। সমস্যার কথা শোনার পর যোগী সংশ্লিষ্ট আধিকারিকদের তা সমাধানের নির্দেশ দেন।

‘হর ঘর তেরঙ্গা’ প্রচার শুরু করার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী, মতিরাম আড্ডায় একটি বিশাল গুদামের উদ্বোধন করবেন। এই গুদামটি প্রায় ১.২৩ লক্ষ বর্গফুট জায়গায় তৈরি করা হয়েছে। গুদাম প্রকল্পে ৩০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই প্রকল্পে প্রায় ১ হাজার লোকের কর্মসংস্থান হবে। গুদামটি নির্মাণ করেছে মেসার্স শ্রী অ্যাসোসিয়েটস।

You might also like!