Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Police complaint against Jtendra :শ্রীরাম নিয়ে উক্তিতে জিতেন্দ্রর নামে পুলিশের অভিযোগ রামের, শরদ শিবিরের নেতা নিজ মন্তব্যে অনড়

Jitendra's name on Sriram's speech is accused by the police of Ram
Jitendra's name on Sriram's speech is accused by the police of Ram

 

মুম্বই, ৪ জানুয়ারি : ভগবান শ্রীরাম সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য শরদ পওয়ার শিবিরের নেতা জিতেন্দ্র আওহাদের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা রাম কদম। শরদ পওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য বৃহস্পতিবার মুম্বইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাম কদম। রাম কদম এদিন বলেছেন, "তাদের মানসিকতাই হল রামভক্তদের অনুভূতিতে আঘাত করা। ভোট সংগ্রহের জন্য তাঁরা হিন্দু ধর্মকে নিয়ে ঠাট্টা করতে পারে না। আসল কথা হল, রামমন্দির যে তৈরি করা হয়েছে তা 'অহঙ্কারী' জোট সহ্য করতে পারছে না।"

উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্রের শিরডিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জিতেন্দ্র বলেছিলেন, "ভগবান রাম নিরামিষভোজী ছিলেন না, তিনি ছিলেন আমিষভোজী। ১৪ বছর ধরে বনে বসবাসকারী ব্যক্তি নিরামিষ খাবার খুঁজতে কোথায় যাবেন?" জনগণকে তিনি প্রশ্ন করেন, এটা কি সঠিক নয়? এই মন্তব্যের পর নিজ বক্তব্যে অনড় জিতেন্দ্র। বৃহস্পতিবারই তিনি বলেছেন, "ভারতের ৮০ শতাংশ জনসংখ্যা আমিষভোজী। তাঁরাও ভগবান রামের ভক্ত।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…