Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Lalan Singh:জেডিইউ ঐক্যবদ্ধ ছিল এবং তেমনই থাকবে : লালন সিং

Lalan Singh
Lalan Singh

 

পাটনা, ২৮ ডিসেম্বর : জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি পদ থেকে নিজের ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেন রাজীব রঞ্জন (লালন) সিং। ইস্তফা দেওয়ার যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার লালন সিং বলেছেন, নীতীশ কুমার আমাদের দলের নেতা। জনতা দল ইউনাইটেড ঐক্যবদ্ধ ছিল, আছে এবং তেমনই থাকবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "আমি যখন পদত্যাগ করব, তখন আপনাদের (সংবাদ মাধ্যম) আমি ফোন করব এবং আপনার সঙ্গে পরামর্শ করব। জেডিইউ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।"

এদিকে, জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভায় দলের পোস্টারে লালন সিংয়ের অনুপস্থিতি নিয়ে প্রসঙ্গে দিল্লিতে জেডিইউ-র প্রধান শৈলেশ কুমার বলেছেন, "কেউ পদত্যাগ করছেন না। লালন সিং গত ৩৫ বছর ধরে দলের নেতা। তিনি কোথাও যাচ্ছেন না।" আবার জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, "সমস্ত গুজব আমি খারিজ করছি। আজ থেকে শুরু হতে চলেছে দলের দুই দিনব্যাপী সভা।"


You might also like!