Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

JDU Meeting starts: জেডি(ইউ)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু, নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন নেতারা

JD(U) national executive meeting begins, leaders dismiss rumors of leadership change
JD(U) national executive meeting begins, leaders dismiss rumors of leadership change

 

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর: দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যনির্বাহী বৈঠক। শুক্রবার দুপুরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জেডি (ইউ)-র জাতীয় সভাপতি রাজীব রঞ্জন (লালন) সিং, কে সি ত্যাগী, অশোক চৌধুরী-সহ জেডি (ইউ)-র শীর্ষ নেতৃত্ব। এদিকে, এই বৈঠকের প্রাক্কালে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন জেডি (ইউ) নেতারা।

রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে জেডি (ইউ)-র অন্দরে ডামাডোল পরিস্থিতি চলছে। এ প্রসঙ্গে দলের নেতা অশোক চৌধুরী বলেছেন, "নীতীশ (কুমার) যদি (দলের) সভাপতি হতে চান, আপনার কি মনে হয় কেউ এর বিরোধিতা করবে? নীতীশ (কুমার) একটা ব্র্যান্ড!" বিহারের অর্থমন্ত্রী বিজয় কুমার বলেছেন, "লালন সিং বর্তমান দলের সভাপতি, তাহলে অন্য কাউকে শুভেচ্ছা জানিয়ে লাভ কী?" কে সি ত্যাগী বলেছেন, "জেডি (ইউ)-র জাতীয় কার্যনির্বাহী সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থিক পরিবেশ নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য রাজ্যকে লক্ষ্য করে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে।"


You might also like!