Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dimple Yadav:জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে কৃষকদের ক্ষতি হয় : ডিম্পল যাদব

Dimple Yadav
Dimple Yadav

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না, যাতে কৃষকদের ক্ষতি হয়। আশা ব্যক্ত করে বললেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিম্পল যাদব বলেছেন, "বিজেপি যেভাবে কৃষকদের বিরুদ্ধে কাজ করছে এবং বিজেপি যেভাবে আমাদের কুস্তিগীরদের অপমান করেছে, আমি মনে করি না আরএলডি-র জাতীয় সভাপতি জয়ন্ত চৌধুরী এমন কোনও পদক্ষেপ নেবেন, যা আমাদের কৃষকদের সরাসরি ক্ষতি করবে।"

প্রসঙ্গত, রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে এনডিএ-তে যোগ দিতে চলেছে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)। এ বিষয়ে অবশ্য আরএলডি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই গুঞ্জনের প্রেক্ষিতেই সমাজবাদী পার্টির ডিম্পল যাদব আশা ব্যক্ত করে বললেন, জয়ন্ত চৌধুরী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে কৃষকদের ক্ষতি হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…