Country

3 years ago

জলপাইগুড়ি : অপহৃত পার্শ্ব শিক্ষককে উদ্ধার করল পুলিশ

police
police

 

নিশিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি   : নিশিগঞ্জ থেকে অপহৃত পার্শ্ব শিক্ষক সুকমল বর্মনকে উদ্ধার করা হল। শনিবার গভীর রাতে সিতাই থানার বিজলি চটকা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়। নিশিগঞ্জ ফাঁড়ির ওসি অজয় রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল অক্ষত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করেছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ ।



শুক্রবার বিকেলে নিশিগঞ্জ কোদালখেতি গ্রাম থেকে ওই পার্শ্ব শিক্ষককে অপহরণ করা হয় বলে অভিযোগ। কোচবিহার ১ ব্লকের মোয়ামারি সিএস প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সুকুমল বর্মন সেদিন বিকেল ৩টা নাগাদ একটি ফোন পেয়ে স্কুল থেকে বাইক নিয়ে বের হন। তারপর পার্শ্ববর্তী নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের কোদালখেরি এলাকায় উদ্ধার হয় ওই শিক্ষকের বাইক। গ্রামবাসীদের দাবি, একটি ছোট গাড়ি করে কয়েকজন যুবক ওই শিক্ষককে জোর করে তুলে নিয়ে যান। তবে বিপদের আশঙ্কায় গ্রামবাসীরা বাধা দেওয়ার সাহস পাননি। নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নামে।



মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, এই ঘটনায় দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

You might also like!