
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে বিভিন্ন প্রগতিশীল বিষয়ে কথা হয়ে থাকতে পারে। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেছেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেছি।"
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি শুক্রবার সংসদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জগনমোহন বলেছেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং রাজ্যের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
