Country

2 years ago

Dheeraj Sahu:কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্থানে আয়কর দফতরের অনুসন্ধান

IT raids at five locations of Congress Rajya Sabha MP Dheeraj Sahu
IT raids at five locations of Congress Rajya Sabha MP Dheeraj Sahu

 

রাঁচি, ৬ ডিসেম্বর : কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্থানে বুধবার অনুসন্ধান চালিয়েছে আয়কর বিভাগ। এই বিভাগের ভিন্ন ভিন্ন দল বুধবার সকালে কংগ্রেসের রাজ্যসভার সদস্য ধীরজ প্রসাদ সাহুর সঙ্গে জড়িত এমন পাঁচটি স্থানে খোঁজ চালিয়ে সমীক্ষা শুরু করেছে। রাঁচি, লোহারদাগা এবং ওড়িশার বিভিন্ন স্থানে এদিন আয়কর দফতর খোঁজ চালায়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর রাঁচি বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া ৩০ লক্ষ টাকার মামলায় কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগের দল। সেসময় আয়কর দফতরের আধিকারিকরা ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় অবস্থিত সাংসদের পৈতৃক বাড়িতেও তল্লাশি চালিয়েছিল।


You might also like!