Country

2 years ago

IT raid in Tamil Nadu Minister EV Velu's House : তামিলনাড়ুর পূর্ত মন্ত্রী ইভি ভেলুর সঙ্গে যুক্ত ৪০টি স্থানে অভিযান আয়কর দফতরের

EV Velu (Fila Picture)
EV Velu (Fila Picture)

 

নয়াদিল্লি, ৩ নভেম্বর  : তামিলনাড়ুর বর্ষীয়ান ডিএমকে নেতা ও মন্ত্রী ইভি ভেলুর সঙ্গে সংযুক্ত স্থানে অভিযান চালায় আয়কর দফতর।শুক্রবার সকালে চেন্নাই এবং তিরুভান্নামালাই সহ মোট ৪০টি স্থানে এই অভিযান চালানো হয়।

তামিলনাড়ু রাজ্যের পূর্ত মন্ত্রী ইভি ভেলুর সঙ্গে সংযুক্ত তিরুভান্নামালাইয়ের অরুনাই ইঞ্জিনিয়ারিং কলেজ ও মন্ত্রীর মালিকানাধীন অরুনাই মেডিকেল কলেজে অভিযান চালায় আয়কর দফতর। এছাড়াও চেন্নাইতে ভেলুর বাসভবন এবং তাঁর সঙ্গীসাথীদের বাড়িতেও শুক্রবার সকালে অভিযান চালায় আয়কর দফতর। মন্ত্রী ইভি ভেলুর সঙ্গে যুক্ত পূর্ত ও মহাসড়ক বিভাগের ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের বাড়িতেও অভিযান চালানো হয়।

You might also like!