Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Chandrayaan-3: চাঁদের আরও কাছে পৌঁছল চন্দ্রযান-৩, ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা ইসরোর

ISRO plans to separate Chandrayaan-3's lander module
ISRO plans to separate Chandrayaan-3's lander module

 

বেঙ্গালুরু, ১৬ আগস্ট : চাঁদের আরও কাছে পৌঁছে গেল ভারতের চন্দ্রযান-৩। চন্দ্রযান ৩-কে চাঁদের দিকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ পার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ১৬ আগস্ট (বুধবার) সফলভাবে কক্ষপথ উত্তোলনের কাজ সফল করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান-৩ সফলভাবে পঞ্চম এবং চূড়ান্ত চাঁদের কক্ষপথের কৌশলের মধ্য দিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযান-৩ অবস্থান করছে ১৫৩ কিলোমিটার X ১৬৩ কিলোমিটার কক্ষপথে। ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা রয়েছে ইসরো-র।

এবার চন্দ্রযান-৩-এর প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার 'বিক্রম'-কে আলাদা করবে ইসরো। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ল্যান্ডারকে বিচ্ছিন্ন করা হতে পারে বলে জানানো হয়েছে ইসরো-র তরফে। এই মুহূর্তে চাঁদের কক্ষপথে দিব্যি ভালো রয়েছে ভারতের চন্দ্রযান। চাঁদ থেকে একেবারে সামান্য দূরে তা অবস্থান করছে এবং আগামী ২৩ আগস্ট চাঁদে সফট ল্যান্ডিং করতে পারে এই চন্দ্রযান।


You might also like!