Country

2 years ago

Police searches Rohinga Colony: জম্মুর রোহিঙ্গা কলোনিতে অনুসন্ধান পুলিশের, ডিআইজি বললেন সকলের নথি খতিয়ে দেখা হচ্ছে

Investigation of Rohingya Colony in Jammu Police, DIG said documents of all are being scrutinized
Investigation of Rohingya Colony in Jammu Police, DIG said documents of all are being scrutinized

 

জম্মু, ১৯ ডিসেম্বর: জম্মুর বাথিন্দি এলাকায় রোহিঙ্গা কলোনিতে অনুসন্ধান অভিযান চালাল পুলিশ। মঙ্গলবার সকাল থেকে রোহিঙ্গা কলোনিতে অনুসন্ধান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। খতিয়ে দেখা হয় সবার নথিপত্র। জম্মুর ডিআইজি শক্তি পাঠক বলেছেন, "আমরা নথি পরীক্ষা করছি এবং কারা তাঁদের সেই নথি সরবরাহ করতে সহায়তা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”

ডিআইজি শক্তি পাঠক আরও বলেছেন, "জম্মু শহরের বিভিন্ন জায়গায়, বাইরে থেকে আসা মানুষজনকে নিজেদের প্লট দিয়েছে মানুষজন। আমরা খতিয়ে দেখছি কারা তাঁদের এই সুযোগ-সুবিধা দিচ্ছে এবং তাঁদের ভারত সরকারের সুযোগ-সুবিধা পেতে সাহায্য করছে...সাতটি থানা জড়িত এবং জম্মুর প্রায় ২৯-৩০টি স্থানে তল্লাশি চলছে।"

You might also like!