Country

2 years ago

Earth-bound maneuvre: দ্বিতীয়বার কক্ষপথ বদলাল ভারতের সৌরযান, পৃথিবী থেকে আরও দূরে চলে গেল আদিত্য-এল ১

India's solar probe changes orbit for the second time
India's solar probe changes orbit for the second time

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১।

মঙ্গলবার সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করা হল। ভোররাত ৩টে নাগাদ ইসরো একটি টুইট করে জানিয়েছে, আদিত্য-এল ১-এর দ্বিতীয় বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে। পৃথিবী থেকে আরও দূরে সরে গিয়েছে মহাকাশযানটি।

ইসরো এক্স মাধ্যমে জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৮২ কিমি X ৪০,২২৫ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হল, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৮২ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ৪০,২২৫ কিলোমিটার। এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরোয়নি ইসরোর সৌরযান। পৃথিবীর টানেই মোট পাঁচ বার সেটি কক্ষপথ বদল করবে। পঞ্চম বার কক্ষপথ বদলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে আদিত্য-এল ১। এতে সময় লাগবে ১৫ ‌থেকে ১৬ দিন।

এর পর তার লক্ষ্য হবে সূর্যের কাছে ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট। এটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের একটি ‘হ্যালো’ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে। ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, ভোররাত আড়াইটে নাগাদ।

You might also like!