Country

2 years ago

Indian Coast Guard: রেডার স্টেশনের সংখ্যা দ্বিগুণের পথে ভারতীয় কোস্ট গার্ড! নিরাপত্তা বাড়ছে উপকূলে

Indian Coast Guard on the way to doubling the number of radar stations
Indian Coast Guard on the way to doubling the number of radar stations

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর পূর্ব-সহ দেশের সমস্ত উপকূলে নিরাপত্তা ও সুরক্ষা আধুনিক প্রযুক্তিতে মুড়ে ফেলতে ভারতীয় কোস্ট গার্ড এক বড় পদক্ষেপ নিতে চলেছে। রেডার স্টেশনের সংখ্যা প্রায় দ্বিগুণ করে ফেলছে ভারতীয় কোস্ট গার্ড। এই মুহূর্তে ৪৬টি রেডার স্টেশন থেকে ভারতের বিভিন্ন উপকূল এলাকায় নজরদারি ও তথ্য আদানপ্রদান করে কোস্ট গার্ড। সেই স্টেশনের সংখ্যা বৃদ্ধি পেয়ে এবার ৮৪ হতে চলেছে।

এর মধ্যে চারটি নতুন রেডার স্টেশন হচ্ছে এই রাজ্য ও পড়শি ওড়িশায়। বঙ্গে ফ্রেজারগঞ্জে অত্যাধুনিক রেডার বসানোর কাজ শেষ। বিশেষ ক্যামেরা ও সেন্সরযুক্ত একই রকম রেডার স্টেশন হবে জুনপুটেও। চলতি বছরের অগস্টের মধ্যে এই আধুনিকতম কোস্টাল রেডার স্টেশনগুলি চালু করার সময়সীমা ধার্য হয়েছে।

ভারতীয় কোস্ট গার্ডের ৪৮তম রেজিং ডে উপলক্ষে মঙ্গলবার হলদিয়ায় একটি অনুষ্ঠানে কোস্ট গার্ডের উত্তর পূর্বের আইজি, কমান্ডার ইকবাল সিং চৌহান বলেন, ‘আমাদের কাজ শুধু দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা নয়। উপকূলের মানুষ, মৎস্যজীবীদের প্রাণরক্ষাও। সেখানে কমিউনিকেশন সবথেকে জরুরি। রেডার স্টেশন বাড়লে নজরদারির পাশাপাশি সেটাও জোরালো হবে।’

You might also like!