Country

2 years ago

Farooq Abdullah:ভারত সবার জন্য এবং দেশকে শক্তিশালী করা সবার কাজ : ফারুক আব্দুল্লাহ

Farooq Abdullah
Farooq Abdullah

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরে ভোটের দাবি করলেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। একইসঙ্গে তিনি বলেছেন, ভারত সবার জন্য এবং দেশকে শক্তিশালী করা সবার কাজ। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন যোগ দেন ফারুক আব্দুল্লাহ। সংসদ চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ফারুক আব্দুল্লাহ বলেছেন, "জম্মু ও কাশ্মীরে নির্বাচন হয়নি, ৬-৭ বছর হয়ে গিয়েছে; কারণটা কী?...পরাজয় আর জয় হতেই থাকে...দুটো থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভারত সবার জন্য, আর দেশকে শক্তিশালী করা সবার কাজ।"


You might also like!