Country

9 months ago

Sambit Patra on Operation Sindoor: অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়েছে ভারত,সম্বিত পাত্র

Sambit Patra
Sambit Patra

 

নয়াদিল্লি, ১২ মে : অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে চূড়ান্ত বার্তা দিয়েছে ভারত। জোর দিয়ে বললেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। সোমবার দিল্লিতে বিজেপি সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, "পাকিস্তানকে বিচ্ছিন্ন করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে ঐকমত্য তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০টি দেশের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন।"

সম্বিত বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইসলামিক দেশ-সহ এই সমস্ত দেশ ভারতের অবস্থানের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছে। সম্বিত পাত্র বলেন, পহেলগাম সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারত ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ নেবে। ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের মাধ্যমে অদম্য সাহস প্রদর্শন করেছে এবং দেশের প্রতিটি নাগরিক ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে ধন্যবাদ জানায়, যারা অপারেশন সিঁদুরের সাফল্য নিশ্চিত করেছে। পাত্র বলেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে ৯টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে ভারত।

You might also like!