
গান্ধীনগর, ১৭ আগস্ট : যোগ-সহ আয়ুর্বেদের মাধ্যমে চিরাচরিত ওষুধের সমৃদ্ধ ইতিহাস রয়েছে ভারতের। বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান (ডিজি) টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে চিরাচরিত মেডিসিন গ্লোবাল সামিটের উদ্বোধনে হু প্রধান বলেছেন, "যোগ-সহ আয়ুর্বেদের মাধ্যমে চিরাচরিত ওষুধের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে ভারতের, যা ব্যথা উপশমে কার্যকর বলে দেখানো হয়েছে।"
হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস আরও বলেছেন, "চিরাচরিত ঔষধের একটি মহান শক্তি হল, মানুষের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝা।" গুজরাটের গান্ধীনগরে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে জি-২০ স্বাস্থ্যমন্ত্রীর সম্মেলন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র পরম্পরাগত ওষুধ সংক্রান্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনও শুরু হয়েছে এদিন থেকেই।
