Country

2 years ago

INDIA Alliance: ‘ইন্ডিয়া’ জোটে বড় ভূমিকায় দেখা যাবে অভিষেক কে

Abhishek Banerjee in INDIA's coordination committee (File Picture)
Abhishek Banerjee in INDIA's coordination committee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ‘ইন্ডিয়া’ জোটে বড় ভূমিকায় দেখা যাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে শুক্রবার দুপুরে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠকে তৈরি হল ১৩ জনের কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটি। ওই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়া জোটের বৈঠকে ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিতে রয়েছেন- শরদ পওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই) এবং রাঘব চড্ডা (আপ)। 

উল্লেখ্য,গত ২৩ জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে ১৭টি বিরোধী দলের প্রথম বৈঠক হয়। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ‘ইন্ডিয়া’। শুক্রবার ‘ইন্ডিয়ার বৈঠকে জোটের আনুষ্ঠানিক স্লোগানও ঘোষিত হয়েছে— ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’। তাৎপর্যপূর্ণ ভাবে যা ছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার স্লোগান।

সূত্রের খবর, দ্রুততার ভিত্তিতে আসন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলিতে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।


You might also like!