Country

2 years ago

Income Tax: ১০ বছর আগে মৃত শিক্ষিকার নামে সাত কোটির আয়কর নোটিস

Income Tax Notice of 7 crore (Symbolic Picture)
Income Tax Notice of 7 crore (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উষা সোনি নামক এক শিক্ষিকাকে আয়কর দফতর ৭ কোটি টাকার নোটিস পাঠাল। উল্লেখ্য, ওই শিক্ষিকা ২০১৩ সালে মারা গিয়েছেন তারপর ১০ বছর বাদে সাত কোটির নোটিস পেয়ে হতবাক তাঁর পরিবারের সদস্যেরা।২০১৩ সালের ১৬ নভেম্বর তিনি মারা যান। অথচ আয়কর দফতরের তরফে ২০১৭-১৮ অর্থবর্ষে কর ফাঁকির জন্য উষার নামে সাত কোটি টাকার নোটিস পাঠানো হয়েছে বলে তাঁর পুত্র পবন সোনি জানিয়েছেন। ঘটনাটি মধ্যপ্রদেশের। 

নোটিস হাতে পাওয়ার পরেই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পবন। তাঁর অভিযোগ, কেউ বা কারা উষার প্যান কার্ড অপব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছে।

মধ্যপ্রদেশের বেতুল জেলায় কমপক্ষে ৪৪ জনের কাছে ১ কোটি থেকে ১০ কোটি টাকা কর ফাঁকির নোটিস পাঠানো হয়েছে। নিতিন জৈন নামে এক লোহা বিক্রেতাকে পাঠানো হয়েছে ১.২৬ কোটি টাকার নোটিস। নিতিনের অভিযোগ, তাঁর প্যান কার্ড ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লেনদেন করা হয়েছে। আর সেই জন্যই তাঁর নামে কর ফাঁকির নোটিস পাঠানো হয়েছে। বেতুলের এসপি সিদ্ধার্থ চৌধরি জানিয়েছেন, প্রাথমিক ভাবে প্যান কার্ড সংক্রান্ত জালিয়াতির কারণে এই সব ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

You might also like!