Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Income Tax raid:আজম খানের বিভিন্ন ঠিকানায় আয়কর বিভাগের হানা, লখনউ ও গাজিয়াবাদেও চলছে তল্লাশি

Income Tax raid
Income Tax raid

 

লখনউ, ১৩ সেপ্টেম্বর : সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা আজম খানের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর বিভাগ। উত্তর প্রদেশের রামপুর, মেরঠ, লখনউ এবং গাজিয়াবাদ-সহ বিভিন্ন ঠিকানায় চলছে এই তল্লাশি অভিযান। উত্তর প্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশেও আজম খান এবং তাঁর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কর ফাঁকির তদন্তের অংশ হিসাবে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর।

আয়কর বিভাগ সূত্রের খবর, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কমপক্ষে ৩০টি স্থানে চলছে তল্লাশি অভিযান। উত্তর প্রদেশের রামপুর, সাহারানপুর, লখনউ, গাজিয়াবাদ এবং মেরঠে চলছে তল্লাশি, পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশের কিছু জায়গাতেও চলছে অভিযান। আজম খান এবং তাঁর পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত কিছু ট্রাস্টের সঙ্গে এই মামলাটি।


You might also like!