
জগদলপুর : ছত্তিশগড়ের বস্তার জেলায় মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই একটি পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন। ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুরে এই পাসপোর্ট অফিসের উদ্বোধনের কারণে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক কিরণ দেব।
এই পাসপোর্ট অফিসের উদ্বোধনের কারণে উচ্ছাস প্রকাশ করে কিরণ দেব শুক্রবার বলেছেন, পাসপোর্ট অফিসের উদ্বোধন বস্তার জেলার মানুষের জন্য একটি বিশেষ উপহার। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের দাবি আমাদের বহুদিনের। বস্তারের মানুষদের জন্য এটি খুবই আনন্দের বিষয়। কারণ এখানে পাসপোর্ট অফিস চালু হলে বস্তারের মানুষ রায়পুরে পাসপোর্ট করতে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। রাজ্য সভাপতি ও বিধায়ক কিরণ দেব জানান, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার জনগণের কল্যাণ এবং ছত্তিশগড়ের ক্রমাগত উন্নয়নের জন্য বদ্ধপরিকর। এছাড়া এই সরকার বস্তারের সাধারণ জনগণের উন্নয়ন সংক্রান্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত থাকবে।
