Country

2 years ago

Narendra Modi :গুজরাট ও মহারাষ্ট্রে উদ্বোধন 'একতা মল', ভোকাল ফর লোকাল-এর দৃষ্টিভঙ্গিকে জোর প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

আহমেদাবাদ, ১২ মার্চ : গুজরাট ও মহারাষ্ট্রে 'একতা মল'-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভোকাল ফর লোকাল-এর দৃষ্টিভঙ্গিকে বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, "একতা মল 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর ভীত মজবুত করে, একতা মল আমাদের 'ভোকাল ফর লোকাল'-এর দৃষ্টিভঙ্গি দেশের প্রতিটি কোণায় নিয়ে যেতে সাহায্য করবে।"

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে বিভিন্ন জলকল্যাণ মূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করেছেন। এই অনুষ্ঠান থেকেই গুজরাট ও মহারাষ্ট্রে একতা মল-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "সমগ্র দেশে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৪ সালের মাত্র আড়াই মাসে আমরা ১১ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছি। আমরা এখন আমাদের বিকশিত ভারত স্বপ্নের দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছি।"


You might also like!