Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Bjp issue whip to its MP: সংসদের বিশেষ অধিবেশনে থাকতেই হবে, উভয়কক্ষের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি বিজেপির

In the special session of the Parliament, the BJP has issued a whip to the MPs of both houses
In the special session of the Parliament, the BJP has issued a whip to the MPs of both houses

 

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর বসছে সংসদের বিশেষ অধিবেশন। সংসদের বিশেষ এই অধিবেশন চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ৫-দিনের এই বিশেষ অধিবেশনে উপস্থিত থাকতেই হবে বিজেপির সমস্ত সাংসদদের। এই মর্মে বৃহস্পতিবার হুইপ জারি করেছে বিজেপি। লোকসভা ও রাজ্যসভা-সংসদের উভয়কক্ষের সাংসদদের উদ্দেশ্যে জারি করা হয়েছে এক লাইনের হুইপ।

বিজেপি সূত্রের খবর, বিজেপির লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদদের ১৮-২২ সেপ্টেম্বর সংসদে উপস্থিত থাকার জন্য ও সরকারের অবস্থানকে সমর্থন করার জন্য একটি লাইনের হুইপ জারি করেছে। প্রসঙ্গত, ১৮-২২ সেপ্টেম্বর ৫ দিনের এই বিশেষ অধিবেশন নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। বৃহস্পতিবারই শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "এই সরকার আমাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে। ১৮-২২ সেপ্টেম্বর এই অধিবেশন হবে, এই ৫ দিন পরে তাঁদের আসল চেহারা বেরিয়ে আসবে এবং তাঁরা নির্বাচন কমিশন বা বিচার ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় কিনা তা পরিষ্কার হবে। তাঁদের সংসদের মাধ্যমে দেশে স্বৈরাচারকে টেবিলে আনতে চায়।" নানা ধরনের গুঞ্জনের মধ্যেই সংসদের উভয়কক্ষের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করল বিজেপি।


You might also like!