Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Assembly polls in Telangana:৩০ নভেম্বর বিধানসভা ভোট তেলেঙ্গানায়, ত্রিমুখী লড়াই হতে চলেছে দক্ষিণের এই রাজ্যে

Assembly polls in Telangana
Assembly polls in Telangana

 

হায়দরাবাদ, ২৯ নভেম্বর : তেলেঙ্গানায় ৩০ নভেম্বর, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার প্রায় ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তাঁর মন্ত্রী-পুত্র কে টি রামা রাও এবং বিজেপির লোকসভার সাংসদ বান্দি সঞ্জয় কুমার, ডি অরবিন্দ এবং সোয়াম বাপুরাও প্রমুখ। ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী কেসিআর দু'টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যথাক্রমে গাজওয়েল এবং কামারেড্ডি। গাজওয়েল আসনে বিজেপি প্রার্থী করেছে ইটালা রাজেন্দরকে। তেলেঙ্গানায় এবার লড়াই মূলত হবে ত্রিমুখী, ক্ষমতাসীন বিআরএস-কে জোরদার টক্কর দিতে প্রস্তুত বিজেপি ও কংগ্রেস। ২০১৮ সালের সর্বশেষে বিধানসভা নির্বাচনে, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), যা আগে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) নামে পরিচিত ছিল, ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসনে জয়লাভ করেছিল, মোট ভোটের হার ছিল ৪৭.৪ শতাংশ। কংগ্রেস মাত্র ১৯টি আসন জিতে দ্বিতীয় স্থান দখল করেছিল।


You might also like!