Country

2 years ago

South Africa:দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ল বাস, মর্মান্তিক মৃত্যু ৪৫ জনের

In South Africa, the bus fell from the bridge into the ditch, the tragic death of 45 people
In South Africa, the bus fell from the bridge into the ditch, the tragic death of 45 people

 

প্রিটোরিয়া, ২৯ মার্চ : দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে গভীর খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় কেবল একটি শিশুকন্যা বেঁচে গিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার দূরের লিম্পোপো রাজ্যের মামটলাকালা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে যাত্রী নিয়ে লিম্পোপোর শহর মোরিয়া যাচ্ছিল।

প্রশাসন জানিয়েছে, একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায়, তাতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ বছর বয়সী এক শিশুকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে বাসটি একটি ব্যারিয়ারে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে এবং পরে বাসে আগুন ধরে যায়।


You might also like!