Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Himachal Pradesh:হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু নেপালের ৩ শ্রমিকের

The car lost control and fell into a ditch in Himachal Pradesh
The car lost control and fell into a ditch in Himachal Pradesh

 

শিমলা, ১১ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশের শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও ওই গাড়িতে থাকা ৫ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা পেশায় শ্রমিক, মৃত ৩ জন নেপালের নাগরিক। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে শিমলার রোহরুর চিরগাঁও এলাকার খাশধরের কাছে। মৃতদের নাম-জয় বাহাদুর (৪৮), দিল বাহাদুর (৩৬) এবং দিনেশ বাহাদুর (১৯)।

সোমবার সকালে পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় শিমলার রোহরুর চিরগাঁও এলাকার খাশধরের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ৮ জন ছিলেন, তাঁদের মধ্যে নেপালের নাগরিক ৩ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহৃত হয়েছেন। হতাহত শ্রমিকরা চিরগাঁওয়ে একটি রাস্তা নির্মাণের জন্য পূর্ত দফতরের সঙ্গে নিযুক্ত একটি ঠিকাদারের জন্য কাজ করছিলেন এবং কাজ থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। আহতদের রোহরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!