Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kejriwal:সিএএ-র জন্য যে অভিবাসন ঘটবে, তা বিভাজনের সময়ের চেয়েও অধিক হবে : কেজরিওয়াল

Kejriwal
Kejriwal

 

নয়াদিল্লি, ১৪ মার্চ : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "সিএএ-র জন্য যে পরিমাণ অভিবাসন ঘটবে, তা বিভাজনের সময়ের চেয়েও অধিক হবে।" অরবিন্দ কেজরিওয়াল বরাবরই সিএএ-র বিরুদ্ধে, একাধিকবার সিএএ-র পরোক্ষ প্রভাব সম্পর্কে মুখ খুলেছেন তিনি। কেজরিওয়ালের মতে, "শরণার্থীদের নাগরিকত্ব দিলে দেশে চুরি ও ধর্ষণ বাড়বে।"

বৃহস্পতিবার এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারের কেজরিওয়ালের এই মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "দিল্লির মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতি ফাঁস হওয়ার পর থেকেই অশান্ত হয়ে উঠেছেন, তিনি ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন।" অমিত শাহের এই মন্তব্য প্রসঙ্গে এদিনই কেজরিওয়াল বলেছেন, "নিজের বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার দ্বারা উত্থাপিত কোনও প্রশ্নের উত্তর দেননি, তবে তিনি বলেছেন কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত। আমি গুরুত্বপূর্ণ নই। আমি তাঁকে প্রশ্ন করছি - আমরা যখন নিজেদের মানুষজনকে কর্মসংস্থান দিতে সক্ষম নই, তাহলে পাকিস্তান থেকে আসা শরণার্থীদের কর্মসংস্থান ও বাসস্থান দেব কীভাবে? সিএএ-র কারণে যে অভিবাসন ঘটবে তা বিভাজনের সময় যা হয়েছিল তার চেয়েও অধিক হবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…