
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জর্জিভা জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লি পৌঁছে সম্বলপুরী গানে নাচেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা জি-২০ সম্মেলনে অংশ নিতে শুক্রবার দিল্লি পৌঁছন। দিল্লি বিমানবন্দরে ওড়িশার শিল্পীরা তাঁকে সম্বলপুরি গান ও নাচের মাধ্যমে স্বাগত জানান।
শিল্পীদের শুভেচ্ছা গ্রহণ করে তিনি অত্যন্ত খুশি হন। তিনি নাচটি দেখে খুবই আনন্দ উপভোগ করেন। তিনি আনন্দে খানিকক্ষণ নাচের তালে তাল মেলান। তিনিও নাচেন। জর্জিভা, নাচের শিল্পীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স-এর মাধ্যমে জর্জিভার নাচের একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে ধর্মেন্দ্র প্রধান লেখেন, সম্বলপুরি গানে নাচ বন্ধ করা কঠিন।
